ইউরিয়া, লালিগুড়,খড়(U.M.S) ১ কেজি খড়ের পরিমাণে মোলাসেস তৈরি পদ্ধতি

 ইউরিয়া, লালিগুড়,খড়(U.M.S)

ইউরিয়া, লালিগুড়,খড়(U.M.S) ১ কেজি খড়ের পরিমাণে মোলাসেস তৈরি পদ্ধতি


১ কেজি খড়ের পরিমাণে মোলাসেস তৈরি পদ্ধতি
উপাদানের নাম-----পরিমান
১/খড়----------------১কেজি
২/চিটাগুড় ----------২০০-২৫০গ্রাম
৩/ইউরিয়া -----------৩০গ্রাম
৪/পানি---------------১/২(আধা)লিটার
(ক)প্রয়োজনীয় উপাদান পরিমাণ মতো মেপে নিতে হবে।
(খ)খরগুলো রোদে শুকিয়ে ২"-৩" ইঞ্চি করে কাটতে হবে
(গ)একটি পাত্রে চিটাগুড় ও ইউরিয়া ভালোভাবে একত্রে মিশ্রণ করতে হবে।
(ঘ) মাটির উপরে পলিথিন বিছিয়ে পলিথিনের উপর খড় গুলো বিছিয়ে দিতে হবে।
(ঙ) মিশ্রিত উপাদানের অর্ধেক পরিমাণ হাত দিয়ে খড় এর উপর ছিটিয়ে দিয়ে খড় গুলো উল্টে পাল্টে করে দিতে হবে,পরে বাকি অর্ধেক পরিমাণ উপাদান খড় এর উপর ছিটিয়ে দিয়ে খড় গুলো এমন ভাবে উল্টেপাল্টে করতে হবে যেনো চিটাগুড় মিশ্রিত উপাদান প্রত্যকটি খড় এর গায়ে মিশে যায়।
(চ) খড় গুলো বস্তায় তুলে মুখ বেঁধে রেখে দিতে হবে।

ইউরিয়া, লালিগুড়,খড়(U.M.S) ১ কেজি খড়ের পরিমাণে মোলাসেস তৈরি পদ্ধতি


★সাবধানতাঃ
১/তৈরি কৃত মোলাসেস/U.M.S ৩ দিনের বেশি রাখা যাবেনা।
২/প্রয়োজনীয় উপাদান কম বা বেশি করা যাবে না।
৩/গরুকে মোলাসেস/ U.M.S খাওয়ানোর পরে ১ঘন্টার মধ্যে পানি খাওয়ানো যাবে না।
U.M.S খাওয়ানোর সুবিধাঃ
১/বাছুর, দুধালো গাভি, ষাঁড়, সকল পশুকে খাওয়ানো যায় তবে বয়স ৬ মাসের বেশি হতে হবে।শুধু মাত্র মোলাসেস খাওয়ালেও গরুর ওজন বৃদ্ধি পায়।
২/যেহেতু ইউরিয়া ও মোলাসেস খাবারের সাথে ধীরে ধীরে খাওয়া হয়, সেহেতু বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই।
৩/গর্ভবতী পশুকে মোলাসেস খাওয়ানো যায়।

ইউরিয়া, লালিগুড়,খড়(U.M.S) ১ কেজি খড়ের পরিমাণে মোলাসেস তৈরি পদ্ধতি


Post a Comment

0 Comments