গরু ফ্লেকভি জাতের গরু
জাতের নাম ফ্লেকভি
--------------------------
ভূমিকা
---------
পৃথিবীতে বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে জনপ্রিয় ডুয়াল পারপাস (মাংস এবং দুধ) গরু ‘ফ্লেকভি’।
গরুর বিস্ময় জাত ফ্লেকভিকে বেস্ট ট্রিপল পারপাস গরু ও বলা হয়।
কারণ এটা মাংসর জন্য, দুধের জন্য এবং যেকোনো আবহাওয়া তে উপযোগী।
দৈহিক ওজন
প্রাপ্ত বয়স্ক ষাঁড়ের ওজন :
১১০০-১৩০০ কেজি পর্যন্ত।
Brahman Hereford cross WOW! Gorgeous Bull! | Hereford cattle ...
প্রাপ্ত বয়স্ক গাভীর ওজন :
৭০০-৮০০ কেজি পর্যন্ত।
fleckvieh cattle | black pied bulls led to drastic changes in the ...
উৎস দেশ ইতিহাস
-------------------------
১৪০০ বছর আগে থেকে সুইজারল্যান্ডে পালন করা হতো ‘সুইস ফ্লেকভি’ নামের বড় আকৃতির সিমেন্টাল গরু।
ব্যবহার করো হতো মূলত কৃষিকাজ, গরুর গাড়ি টানা এবং দুধ ও মাংসের জন্য।
কিন্তু অষ্টাদশ শতকের শেষের দিকে এবং ঊনবিংশ শতকের প্রথম দিকে জার্মানি এবং অস্ট্রিয়া ও পার্শবর্তী এলাকার গরুর উন্নয়নের জন্য ‘সুইস ফ্লেকভি’ গরুর সাথে স্থানীয় একাধিক জাতের সাথে ক্রস করা হলেও, সবচে জনপ্রিয় হয়ে ওঠে স্থানীয় শক্ত এবং লাল সাদা রঙের রোগ প্রতিরোধী গরুর সাথে প্রাকৃতিক ভাবে উন্নয়ন করা গরুর নতুন জাত।
কিন্তু পুরান ‘ফ্লেকভি’ নামটাই থেকে যায় পরিচিতি হিসাবে।
পালনকারী দেশ ও সংখ্যা
----------------------------------
পৃথিবীর মোট জেবু জাতের সংখ্যার পরেই একক জাত হিসাবে ফ্লেকভি হচ্ছে সবচে সংখ্যাধিক্য গরুর জাত।
গরুর জাত নিয়ে কাজ করে এরকম একটি গবেষণা প্রতিষ্ঠানের কয়েক বছরের পুরান গবেষণায় দেখা গেছে পৃথিবীর মোট এই জাতের নিবন্ধিত গরুর সংখ্যা ৪১ মিলিয়ন।
এবং অস্ট্রিয়াতে রেজিস্টার্ড ফ্লেকভি গরুর সংখ্যা ১৬০,০০০০।
এছাড়া ফ্লেকভি প্রতিদিন নতুন নতুন এলাকা এবং দেশে জ্যামিতিক হরে ছড়িয়ে পড়ছে।
বৈশিষ্ট ও সুবিধা সমুহ
----------------------------
চরম ভাবাপন্ন শীত ও গরম আবহাওয়ায় এবং রোগ প্রতিরোধী হিসাবে সবচেয়ে জনপ্রিয় গরু হিসাবে ফ্লেকভির রয়েছে বেশ কিছু বাড়তি গুনাগুন, যা অন্য বস টোরাস (ইউরোপিয়ান) জাতের গরুতে খুব কম দেখা যায়।
বিশাল আকৃতির লাল এবং সাদা রং এর মিশ্রণ এই গরুকে আলাদা সৌন্দর্য দান করেছে।
এই জাতের গরুর শরীরের উপরের ভাগ লাল হলেও পেটের নিচের ভাগ এবং মুখের কাছে ও পা এর নিচের অংশে সাদা রং এর আধিক্য দেখা যায়।
এই গরু যেমন ইউরোপের শীতপ্রধান আবহাওয়া তে সহজে মানিয়ে নিতে পারে তেমনি কেনিয়ার প্রচন্ড গরমেও এটার কোনো সমস্যা হয়েছে বলে কোনো রেকর্ড নাই।
এটাই একমাত্র গরু যা মাংসৰ জন্য যেমন জনপ্রিয় তেমনি দুধের জন্য।
তাছাড়া এই গরুর জন্য কোনো বিশেষ খাবার ও দরকার হয়না এবং অল্প খাবারেও দীর্ঘ সময় শরীর বৃত্তীয় ক্ষমতা অটুট থাকে।
দুধ ও মাংস উৎপাদন
-----------------------------
এই জাতের গরু এক উতপাদনকালে গড়ে ৯০০০০-১০০০০ কেজি (প্রথম বাচ্চার পর ৭০০০ কেজি) দুধ দেয় এবং উতপাদনকাল ৩১০-৩৬০ দিন (উতপাদনে কোনো পরিবর্তন ছাড়া, না কমে)।
এই জাতের গরুর দুধে ফ্যাট এর গড় পরিমান ৪.২% থেকে ৪.৪ % এবং মিল্ক প্রোটিন ৩.৫ থেকে ৩.৮ % । এই গরুর দুধের বিশেষ বৈশিষ্ঠ্য হচ্ছে এর দুধে অধিক পরিমানে উপকারী ওমেগা ৩ ফ্যাট বিদ্যমান।
অর্থনৈতিক গুরুত্ব
------------------------
রোগ প্রতিরোধী হওয়াতে ফ্লেকভি চিকিতসা খরচ প্রায় ৪০-৫০% কম দরকার হয়।
এছাড়া হোলস্টাইন ফ্রিসিয়ান এর তুলনায় এটা ২৫ % খাবার কম খায়, যে কারণে ৩ বছর এর মধ্যে কেনিয়ার ২০০০০ খামারি ফ্লেকভি পালন শুরু করছে।
অস্ট্রিয়াতে করা এক গবেষণায় দেখা গেছে ফ্লেকভি জাতের গরুর গড় এল ডি এ (লেফট ডিস্প্লেসড অবমাসামস) সমস্যা ০.৫% যা হোলস্টাইন ফ্রিজিয়ান এর ক্ষেত্রে ৫ %।
এছাড়া এই জাতের গরুর রয়েছে যেকোনো আবহাওয়া তে সহজে মানিয়ে নেয়ার সহজাত ক্ষমতা।
ফ্লেকভি পরীক্ষিত গাভী যেটার সপ্তম বা অষ্টম বচ্চা দেয়ার পরেও দুধ দেয়ার ক্ষমতা বা প্রজনন ক্ষমতা অপরিবর্তিত থাকে এবং এর ষাড় দেড় বছরের মধ্যে ৫০০ কেজি হয় ।
ফ্রিজিয়ান যেখানে ৭ তা বাচ্চা দেয়ার মধ্যে পালনের অনুপযোগী হয়ে যায় সেখানে ফ্লেকভি অ্যাভারেজ ১০ টা পর্যন্ত বাচ্চা খুব সহজে দেয় দুধ উতপাদনের কোনো পরিবর্তন ছাড়া।
গর্ভধারন ও বাচ্ছাদদানের ক্ষমতা
--------------------------------------------
এটার প্রজনন ক্ষমতা এমন যে এই জাতের একটা গাভীর প্রজননে যেখানে ১.৮ টি সংখ্যায় সিমেন স্ট্র দরকার হয় সেখানে ফ্রিজিয়ান এর প্রজননে দরকার হয় গড়ে ৪ টি সিমেন স্ট্র, যা দ্বিগুনের চেয়ে বেশি।
একটা ফ্রিজিয়ান গরু তার লাইফটাইম এ যে দুধ দেয় একটা ফ্লেকভি তার চেয়ে ৩০% বেশি দুধ দেয়, কারণ এটার জীবনকাল যেমন বেশি।
তেমনি দুধ উতপাদন কাল ও বেশি।
ফ্লেক্সভি গরুর পালন খরচ ফ্রিজিয়ান এর চেয়ে কম হওয়ায় এটাকে এখন পৃথিবীর সবচে লাভজনক গরু হিসাবে চিহ্নিত করা হয়েছে।
জীবনকাল
---------------
এদের জীবনকাল এবং দুধ উতপাদন বয়স ফ্রিজিয়ান এর চেয়ে ২০% থেকে ৪০% বেশি।
যে কারণে এই জাতের যেকোনো গাভী যেকোনো ফ্রিজিয়ান গভীর চেয়ে প্রায় ১৫-৩০% বেশি দুধ দেয়।
রোগ প্রতিরোধী গরু হওয়ায় এটার চিকিতসা খরচ অনেক কম।
এটার গর্ভধারণ এবং বাচ্চা উতপাদন জটিলতা অনেক কম হয়।
তাছাড়া ফ্রিজিয়ান এর চেয়ে ২৫ % খাবার কম খেয়ে এটা প্রায় সম পরিমান দুধ দেয়।
ফ্লেকভি গরু পালনে সমস্যা
-------------------------------------
এই জাতের গরু ফ্রিজিয়ান এর চেয়ে দৈনিক ১-৩% দুধ কম দেয়।
পরিশেষে
-------------
বর্তমান বাংলাদেশের আমেরিকান ডেইরি লিঃ এই জাতের গরুর সরবরাহ করিতেছে এবং মাঠ পর্যায়ে পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে ।


0 Comments