চাষীর পক্ষ থেকে ফিড কোম্পানীর মালিক বন্ধুদের 'স্বার্থে' কিছু বিশেষ কথা জানতে ও জানাতে চাই..!
আজকাল মাছের খাদ্য নিয়ে চাষীর মধ্যে এক চরম বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে.. যে আজ প্রথম চাষী হওয়ার সংকল্প আর আশা নিয়ে মাঠে নামছে, নিজের হাতে ঠেকে শিখে ঘাত-প্রতিঘাতে ধীরে ধীর বড় হওয়ার আগেই তার মৃত্যু ঘটছে! তার চর্চায় প্রধান বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই রেডিমেড খাবার এবং ক্ষতিকর রাসায়নিক (যা ওষুধ নামে প্রচার চলে)।
(নিন্দুকেরা যদি বলেন- রেডি খাবার দিলে ঝামেলা নেই!! তবে আমার কথা- এই পেশায় আপনাকে মানাচ্ছে না!)
হ্যাঁ, ঝামেলা নেই ঠিকই.. কিন্তু কি আছে শুনি?
যে প্রোটিনের মাত্রা ছাপা আছে, তা কি আদৌ আছে?
হ্যাঁ, জানি- অনেকেই বুক চাপড়ে বলবেন 'আমার টায় আছে, যা লেখা তাই আছে!'
তা না হয় হল, তা দাম কত রেখেছেন?
আর ওই একই গুণমান দিয়ে আমার হাতে বানিয়ে কত পড়ছে সেটা জানেন? ও হ্যাঁ, আপনি তো জানবেনই, আপনাকে তো অনেক কাঁচামাল একসাথে কিনতে হয়.. আপনার তো রেটও আলাদা..! অন্তত 2-4 টাকা কিলো পিছু তো আপনার সাশ্রয় হয়ই..! তাছাড়া আপনি অনেক মাল বড় গাড়িতে টানেন বলে সেখানেও আপনার বাঁচে..!
তারপর আমার হাত আর আপনার মেশিন!! মেশিন তো আবার নাকি সময়, অর্থ দুই-ই বাঁচায়..! সবই তো দেখছি আপনার পক্ষে..!

হ্যাঁ-হ্যাঁ বুঝি, মেশিন সেট আপ করতে অনেক খরচ, তাই দাম নিতে হয়! তাই বলে এত দাম?!
এবার আপনার সতর্ক হওয়ার সময় এসেছে! শত হলেও একজন রোজগেরে মানুষের ভবিষ্যৎ বলে কথা...!
আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন..
এখুনি সতর্ক না হলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা আজকের আমরা আপনার জীবনে অন্ধকার ডেকে আনতে পারি...!
আজ থেকে নতুন করে ভাবুন...
ভাবুন- এত অল্প দামে কাঁচামাল কেনার পরেও কেন এত উচ্চ-মূল্য নির্ধারণ করেন?
ভাবুন- চাষী যদি না বাঁচে, তো আপনি বাঁচবেন কি ভাবে?
সাথে এও ভাবুন- চাষী যদি আপনাকে ছাড়া বাঁচে, তাহলেই বা আপনার ওই প্রজেক্টের কি হবে?
একজন চাষী হিসেবে নিশ্চিত ভাবে বলতে পারি- অত্যধিক দাম আর জঘন্য কোয়ালিটির কারণে সমগ্র ফিড তৈরীর শিল্পগুলো শেষ হতে চলেছে। তাই, ভালোবেসে চাষের কল্যানে নিজেকে নিয়োজিত করতে না পারলে, এই পেশা থেকে নিজেকে সরিয়ে নিতে অনুরোধ করছি... নচেৎ আপনাকে রাতারাতি ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।
তাছাড়া, আজকাল আবার আমরা সবাই প্রাকৃতিক উপায়কে ভালোবেসে ফেলেছি!
আর আমাদের ভালোবাসাটা অনেকটা ভিতর থেকে উঠে আসা! তাই খরচ কমানোর এই সর্বাপেক্ষা গ্রহণযোগ্য চর্চা চালাতে চালাতে কোনদিন না আবার সম্পূর্ণ বিনা খরচায় খাবার বানানো শুরু হয়ে যায় কে জানে!! কারণ, আমরা অর্থ বাঁচাতে চাইলে কিন্তু প্রকৃতিও আমাদের সঙ্গ দেবে... তাই আপনাদেরই স্বার্থে আপনাদের সতর্ক করছি!
কারো সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই...



0 Comments