ইদানিং দেখা যাচ্ছে কারও না কারও গরু বা ছাগল পেটফাঁপা সমস্যায় মারা যাচ্ছে। এর একমাত্র বা প্রধান কারন হলো, খুদি চালের ভাত খাওয়ানোর কারণে। বিশেষ করে গ্রামের অধিকাংশ লোকজন ভাতকে পশুর প্রধান খাবার হিসেবে চালিয়ে যাচ্ছে।
তবে দুঃখের বিষয় হলো এই জাতীয় দলের মধ্যে আমার ★মা★ বিদ্যমান। আজ সকালে দেখি আমার মা খুব সকালবেলা গাভীকে প্রায় ১.৫ কেজি ভাত দিচ্ছে। আমি এত বলার পরও মা'কে বোঝাতে পারলাম না, তবে অপরজনকে বলে কি আমার কথা আমলে নেবে। সেটা কি সম্ভব।
****
তবে ভাল কথা হলো আমাকে দেখে আমার মা ভাতের থালাটি সরিয়ে নিয়েছিল। তারপর সেগুলো আমাদের চারটি গরুকেই ভাগ করে দেয়।
কিন্তু পশুপালন করে যারা তাদেরকে আমি অবশ্যই বলব আপনাদের পশুকে কখনই অধিক পরিমানে ইচ্ছে করে ভাত খাওয়াবেন না। এতে লাভের চেয়ে পুরোপুরি লোকশানে পড়বেন।যদি খাওয়ার পর সামান্য পরিমান বেচে যায় সেগুলো ভাগ করে দিয়েন, এতে কোন সমস্যা হবে না।
আর পশুকে ভাত খাওয়ানো থেকে সবসময় দূরে থাকবেন।



0 Comments